টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হবে না: পিসিবি চেয়ারম্যান

- Advertisements -

ভারতজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। যার কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ১৪তম আসরের বাকি অংশ আরব আমিরাতে করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এছাড়া চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে সিদ্ধান্তের জন্য আইসিসির কাছে আরও সময় চেয়েছে তারা।

Advertisements

তবে এর আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি জানালেন, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হবে না। আইপিএলের মতোই আরব আমিরাতে সরিয়ে নেয়া হবে কুড়ি ওভারের এই বিশ্বকাপ। এর পেছনে কারণ হিসেবে সেপ্টেম্বর-অক্টোবরের বৃষ্টির কথা উল্লেখ করেছেন এহসান মানি।

এ ব্যাপারে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ডট কমে পিসিবি চেয়ারম্যান বলেছেন, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেটা ভারতে হওয়ার কথা ছিল, সেটা এখন আরব আমিরাতে চলে যাচ্ছে। আইপিএলের বাকি ম্যাচগুলোও তো আরব আমিরাতে নিতে বাধ্য হয়েছে ভারত।’

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/134j
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন