বিশ্বকাপ খেলতে গিয়ে ‘ধর্ষণ’, গুনাথিলাকাকে নিষিদ্ধ করল শ্রীলঙ্কা

- Advertisements -

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড পার হয়ে সুপার টুয়েলভে খেলেছে শ্রীলঙ্কা। পাঁচ ম্যাচের মধ্যে দুটি জিতে তারা বিদায় নিয়েছে সুপার টুয়েলভ থেকেই। বিশ্বকাপের মাঝেই নেতিবাচক খবরের শিরোনাম হলেন লঙ্কান অলরাউন্ডার দানুশকা গুনাথিলাকা। সিডনিতে তাকে যৌন হয়রানি এবং অনুমতি ছাড়া যৌন সম্পর্ক স্থাপনের দায়ে গ্রেপ্তার করেছে পুলিশ!

নিউ সাউথ ওয়েলস পুলিশের বরাত দিয়ে ক্রিকইনফো জানায়, একটি ডেটিং অ্যাপের মাধ্যমে ২৯ বছর বয়সী সেই নারীর সঙ্গে পরিচয় হয় গুনাথিলাকার।

Advertisements

গত ২ নভেম্বর বুধবার সন্ধ্যায় দেখা করার ছুতোয় তাকে যৌন নিপীড়ন করেন লঙ্কান ক্রিকেটার। ভুক্তভোগী নারী পুলিশে অভিযোগ জানালে আজ রবিবার সকালে সিডনির টিম হোটেল থেকে গুনাথিলাকাকে গ্রেপ্তার করা হয়।

নিউ সাউথ ওয়েলস পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, জিজ্ঞাসাবাদের পর ৩১ বছর বয়সী ব্যক্তিকে (গুনাথিলাকা) সিডনির সাসেক্স স্ট্রিটের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। তাকে সিডনির সিটি পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে সম্মতি ছাড়া চারবার যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ আনা হয়েছে। এই শ্রীলঙ্কান নাগরিককে ভার্চুয়াল কোর্টে উপস্থাপন করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। ’

Advertisements

এদিকে, সোমবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এক বিবৃতিতে গুনাথিলাকাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/qm7u
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন