Home অপরাধ নারী শ্রমিককে ধর্ষণের ঘটনায় ৫ জন গ্রেফতার

নারী শ্রমিককে ধর্ষণের ঘটনায় ৫ জন গ্রেফতার

নারী শ্রমিককে ধর্ষণের ঘটনায় ৫ জন গ্রেফতার
আটক

বগুড়ায় নারী শ্রমিককে ধর্ষণের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত ধর্ষকদের মধ্যে চারজনই ১৮ বছরের নিচে এবং অপরজন বগুড়া সদর উপজেলার ইসলামপুর হরিগাড়ি এলাকার মোহন মিয়া (২০)।

বগুড়া সদর থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, গত ১১ মার্চ রাতে বগুড়া শহরের ইসলামপুর হরিগাড়ীতে অবস্থিত একটি জুট মিলের সৌজন্যে শ্রমিকদের নিয়ে প্রীতিভোজের আয়োজন করে। প্রীতিভোজ শেষে নারী শ্রমিক (২৬) এর একটি মোবাইল ফোন হারিয়ে যায়।

এসময় গ্রেফতারকৃত মোহন মোবাইল ফোন পাওয়া যাবে মর্মে জুট মিলের পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে যায়। সেখানে পূর্বে থেকে ওৎ পেতে থাকা আরো ৪ কিশোর নারী শ্রমিকের হাত পা মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় নারী শ্রমিকের চিৎকারে কয়েকজন এগিয়ে গেলে ধর্ষণকারিরা পালিয়ে যায়। পরে ১৩ মার্চ বগুড়া সদর থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন ওই নারী।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, মামলার সূত্র ধরে ওই ৫ জনকে তাদের নিজনিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে মোহনকে আদালতে প্রেরণ করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/m1ok
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments