বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নে মাদকাসক্ত বাবার হাতে পাঁচ মাস বয়সী শিশু সন্তান নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৩টার দিকে উপজেলার কলাকোপা সুবোধ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু আব্দুল্লাহ ওই এলাকার রায়হান আলীর ছেলে।
গাবতলী ময়মনসিংহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে গাবতলী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে।
এ বিষয়ে ওসি রাকিব হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে শিশুটির গলায় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তিনি জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত বাবা রায়হান পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
