প্রশ্ন ফাঁস: আইডিয়ালের শিক্ষক মাকসুদা বহিষ্কার

- Advertisements -

মেডিকেলের প্রশ্ন ফাঁসের মামলায় গ্রেপ্তার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাকসুদা আক্তারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে স্কুলের অধ্যক্ষ (রুটিন দায়িত্ব) মো. মিজানুর রহমানের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

Advertisements

এতে বলা হয়, ‘আপনার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় ফৌজদারি মামলা রয়েছে। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী শর্ত বিধিমালা-১৯৭৯ (১১) এবং প্রতিষ্ঠানে আপনার নিয়োগপত্রের শর্তভঙ্গের কারণে আপনাকে সাময়িক বহিষ্কার করা হলো।’

মাকসুদা আক্তার আইডিয়াল স্কুলের সমাজ বিজ্ঞান বিষয়ের শিক্ষক। মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে গত ৯ সেপ্টেম্বর রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে তাকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

Advertisements

এরপর তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/bf0a
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন