মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

- Advertisements -

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তিলাবদুল মধ্যপাড়া এলাকায় মাদ্রাসা পড়ুয়া ১২ বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইছাহাক আলী নামে ষাটোর্ধ এক বৃদ্ধকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার দুপুরে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ  তথ্য নিশ্চিত করেন জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক জাহিদুল ইসলাম।

Advertisements

ইছাহাক আলী তিলাবদুল মধ্যপাড়ার মৃত ইয়াকুব আলীর ছেলে। র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক জাহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে  জানান, স্থানীয় হাফেজিয়া মাদ্রাসার ওই শিক্ষার্থীকে বাড়িতে অভিযুক্ত ইছাহাক একা পেয়ে নিজ ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এসময় শিক্ষার্থীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সে পালিয়ে যায়। পরে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় থানায় মামলার পর বিষয়টি র‌্যাবের নজরে আসলে উপজেলার শিশি নাজিরপাড়া এলাকা থেকে শনিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/z1sk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন