যশোরে প্রধানমন্ত্রীর জনসভায় চুরি যাওয়া ১২ মোবাইল উদ্ধার

- Advertisements -

যশোরে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জনসভা থেকে চুরি হওয়া ১২টি মোবাইল ফোন উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট পুলিশ। চুরির সঙ্গে জড়ির থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার আব্দুল লতিফের ছেলে ইমরান হোসেন (৩৭) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাঠেরপুল এলাকার হারুন ভূঁইয়ার ছেলে সোহাগ ভূঁইয়া (২৬)।

Advertisements

তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার দুপুরে রাজবাড়ীর আদালতের নির্দেশে গ্রেপ্তার ইমরান এবং সোহেলকে জেলহাজতে পাঠানো হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তার ইমরান ও সোহাগ দুজনই পেশাদার চোর।

Advertisements

গত ২৪ নভেম্বর যশোরে অনুষ্ঠিত মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা থেকে তারা ১২টি মোবাইল ফোন চুরি করে। শুক্রবার রাতে মোবাইলগুলো নিয়ে তারা বাসযোগে দৌলতদিয়া ঘাট দিয়ে রাজধানী অভিমুখে যাওয়ার চেষ্টা চালায়। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়। ’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/jvkr
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন