নারীকে শ্বাসরোধে হত্যায় যুবক গ্রেফতার

- Advertisements -

সাভারে সীমা আক্তার নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে সবুজ নামে এক হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পৌর এলাকার উলাইলের কর্ণপাড়া মহল্লা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানায়, গত বছরের ২৯ নভেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারের নামা গেন্ডা এলাকায় একটি বাড়িতে সীমা আক্তার নামের ওই নারীকে গলা টিপে হত্যা করে সবুজ নামের এক যুবক। এ ঘটনায় ১ ডিসেম্বর নিহত সীমার বাবা শহিদ মিয়া সাভার মডেল থানায় অজ্ঞাত আসামিদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

Advertisements

পরে সাভার মডেল থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশও মামলাটির ছায়া তদন্ত শুরু করেন। পরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে রাতে কর্ণপাড়া এলাকা থেকে হত্যাকারী সবুজকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় হত্যাকারীর কাছ থেকে সীমার মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

Advertisements

হত্যাকারীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির ওসি মোহাম্মদ ইয়াসিন মুন্সী।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ira6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন