বগুড়ায় রক্ত দিয়ে ফিরে রক্তাক্ত হলেন ছাত্রদল নেতা ও তার বাবা

- Advertisements -

রক্ত দিয়ে ফিরে রক্তাক্ত হলেন বগুড়ার ছাত্রদল নেতা মুহিব ও তার বাবা যুবদল নেতা ঝিনুক। আজ মঙ্গলবার (৬ মে) রাত সাড়ে ৭টার পর শহরের কানছগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছাত্রদল নেতা মুহিব জানান, তিনি তাদের সংগঠনের এক ভাইয়ের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে রক্ত দিয়ে ফিরে কানছগাড়িস্থ তার বাবার হোটেলে বসে ছিলেন।

এসময় এলাকার চিহ্নিত কয়েকজন মাদককারবারী ও কৃষকলীগের নেতারা একত্রিত হয়ে তার বাবার হোটেলে প্রবেশ করে বাবা এবং ছেলেকে বিভিন্ন দেশিয় অস্ত্র দিয়ে পিটিয়ে রক্তাত্ব করে। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যান। মুহিব আরও জানান, এর আগে তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদেরকে মাদক ব্যবসা করতে নিষেধ করায় তারা ক্ষিপ্ত ছিল। তারা সুযোগ পেয়ে অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে।

Advertisements

সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে। আজ মঙ্গলবার (৬ মে) রাত ৯টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি, তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertisements

 

The short URL of the present article is: https://www.nirapadnews.com/mfum
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন