মেহেরপুরে জামায়াতের দুই নারী কর্মী আটক

- Advertisements -

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রাম থেকে শাহীনুর খাতুন ও ফিরোজা খাতুন নামের জামায়াতের দুই মহিলা কর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছে বিপুল পরিমাণ জিহাদি বই  ও চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকালে মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

Advertisements

আটককৃত শাহিনুর খাতুন মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর পুড়াপাড়া গ্রামের ইসলামের স্ত্রী ও ফিরোজা খাতুন একই গ্রামের পাঠানপাড়ার মোহাম্মদ আলীর স্ত্রী।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গোপন বৈঠক হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জামায়াতের দুই মহিলা কর্মীকে আটক করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তিনি আরো বলেন, বিপুল পরিমাণ জিহাদী বই ও জামায়াতের চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়েছে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/0zow
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন