কুমিল্লা নগরীর একটি বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর ৩নং ওয়ার্ডের কালিয়াজুরী পিটিআই মাঠ সংলগ্ন নেলী কটেজ ভবনের দ্বিতীয় তলা থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, পরিবারটি দীর্ঘদিন ধরে কালিয়াজুড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছেন। রবিবার মা-মেয়ে ছাড়া বাসায় কেউ ছিল না। রাতে ১১টার দিকে নিহতের দুই ছেলে ফয়সাল ও আল-আমীন ঢাকা থেকে এসে মা ও বোনের মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
