দ্বিতীয়বারের মতো বাবা হলেন কমেডি কিং কপিল শর্মা

- Advertisements -

দ্বিতীয়বারের মতো বাবা হলেন কমেডি কিং কপিল শর্মা। তার বাড়িতে এলো নতুন অতিথি। মেয়ের পর এবার ছেলের বাবা হলেন তিনি। কপিল নিজেই টুইটে এ সুসংবাদ দেন।

কপিল জানান, ভগবানের আশীর্বাদে আমাদের বাড়িতে আজ ভোরেই পুত্রসন্তান এসেছে। নবজাতক এবং মা দু’জনেই সুস্থ রয়েছে। আপনাদের ভালোবাসা, আশীর্বাদের জন্য ধন্যবাদ। টুইটের একেবারে শেষে কপিল এবং গিন্নি সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

Advertisements

কপিল এবং গিন্নির সম্পর্ক বহুদিনের। ২০১৮ সালে তা পূর্ণতা পায়। জলন্ধরে বসে বিয়ের আসর। হিন্দু এবং শিখ রীতি মেনে এক হয় দু’টি হৃদয়। তার ঠিক পরের বছর অর্থাৎ ২০১৯ সালে কন্যাসন্তানের জন্ম দেন গিন্নি। কপিল এবং গিন্নির জীবনে আসে ফুটফুটে কন্যাসন্তান আনায়রা।  এরপর গত বছর নভেম্বরে করবা চৌথের দিন একটি লাইভ করেছিলেন কপিল।

Advertisements

ওই ভিডিওতে মাত্র কিছুক্ষণের জন্য দেখা যায় কপিলের স্ত্রীকে। তবে নেটিজেনদের নজর এড়াতে পারেননি তিনি। বেবি বাম্প নজরে পড়ে অনেকের। তাতেই ভাইরাল হয়ে যায় দ্বিতীয়বার গিন্নির অন্তঃসত্ত্বা হয়ে পড়ার খবর। স্ত্রীকে দেখ ভাল করার জন্য বিরাট কোহলির মতো পিতৃত্বকালীন ছুটিও নেন কপিল। শুরু হয় দিনগোনা। অবশেষে আজ সকালেই এল মাহেন্দ্রক্ষণ। গিন্নি এবং কপিলের ঘর আলো করে এল পুত্রসন্তান। আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন দু’জনেই।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/d8hg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন