রোম সিটি নির্বাচন: আলোচনার শীর্ষে দুই বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয় নাগরিক

- Advertisements -

আগামী অক্টোবরের শুরুতে ইতালির রাজধানী রোম সিটি করপোরেশনের নির্বাচনে আলোচনার শীর্ষে রয়েছেন দুই বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয় নাগরিক। তারা দুজনই প্রবাসী বাংলাদেশীদের সেবা করার অঙ্গীকার ব্যক্ত করে প্রচারণা অব্যাহত রেখেছেন। রাজধানী রোমে নারীনেত্রী লায়লা শাহ্ এবং সাংবাদিক জুমানা মাহমুদ মূল ধারার রাজনীতিতে যুক্ত হওয়ার এখানে বসবাসকারী বাংলাদেশিরা দারুণ খুশি।

রাজধানী রোমে ৫ ও ১২ নম্বর মিউনিসিপিওতে প্রার্থী হয়েছেন লায়লা শাহ্ এবং ৭ নম্বর মিউনিসিপিও ও কমুনের কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন সময় টিভির ইতালি প্রতিনিধি জুমানা মাহমুদ। এই দুই নারী প্রার্থীকে নিয়ে আশাবাদী ইতালি প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের মধ্যে আলোচনায় শীর্ষে থাকা তাদের বিজয়ের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করছেন প্রবাসীরা। শুধু বাংলাদেশি নয়, ইতালিয় এবং ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর প্রবাসীরাও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

Advertisements

ইতালিস্থ বাংলাদেশ মহিলা সমাজ কল্যাণ সমিতির সভাপতি লায়লা শাহ্ বলেন, আমি নির্বাচিত হলে প্রবাসী বাংলাদেশিসহ সকলের সমস্যা সমাধানে কাজ করে যেতে চাই। মূল ধারার রাজনীতিতে থেকে এটা সম্ভব।

ইতালির তরভেরগাতা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী জুমানা মাহমুদ জানান, এখানে প্রবাসী বাংলাদেশীদের সমস্যার কথা তিনি সরকারের কাছে তুলে ধরতে এই নির্বাচনে অংশ নিয়েছেন। বলেন, নতুন প্রজন্মের নারীদের মূল ধারার রাজনীতিতে এগিয়ে আসা উচিত এবং আমরা ইতালির রাজনীতিতে একটি স্থান করে নিতে চাই।

লায়লা শাহকে শুধুমাত্র ৫ এবং ১২ নম্বর মিউনিসিপিওর বাসিন্দারাই ভোট দিতে পারবেন। তবে জুমানা মাহমুদকে ৭ নম্বর মিউনিসিপিওর বাসিন্দা ছাড়াও যেকোনো মিউনিসিপিও থেকে কমুনের কাউন্সিলর পদে ব্লু রংয়ের ব্যালটে ভোট দিতে পারবেন।

Advertisements

এবারের সিটি নির্বাচনে সর্বাধিক ২২ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কমুনের ৪৮টি কাউন্সিলর পদের জন্য প্রায় ১৮শ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৩ ও ৪ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট দিতে ব্যক্তিগত পরিচয় পত্র এবং ভোটার কার্ড সঙ্গে রাখতে হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/gpc6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন