রাজধানীতে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের ঝালকাঠি জেলা সভাপতি

- Advertisements -

নিষিদ্ধ ছাত্রলীগের ঝালকাঠি জেলা সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু ঢাকায় গ্রেফতার হয়েছেন। সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ধানমন্ডি থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলার নামধারী ছয় আসামির ১ নম্বরে রয়েছেন মাসুদ মধু।

ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রয়াত নেতা তোফায়েল আহমেদের জানাজায় অংশ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে লাইভে এসে বিভিন্ন স্লোগান দেন মাসুদ। সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে ধানমন্ডি থানায় নিয়ে যায়। এরপর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা নামধারী ছয়জনকে ও আরও দুইশ’ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

Advertisements

মামলা সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রয়াত নেতা তোফায়েল আহমেদের জানাজায় অংশ নেন আওয়ামী লীগ নেতারা। ধানমন্ডি থানার ১২নং রোডের তাকওয়া মসজিদের পাশে তারা নেতাকর্মীদের একত্রিত করে দেশের বিরুদ্ধে ষরযন্ত্র করছিলেন। দেশকে অস্থিতিশীল করার জন্য মিছিল করে দেশবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। পুলিশ মাসুদ মধুকে সেখান থেকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যায়।

এ ঘটনায় ধানমন্ডি থানায় এসআই মিঠুন সিং বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মধুসহ নামধারী ছয়জন আরও দুইশ’ জনকে অজ্ঞাত আসামি করা মামলা দায়ের করেন। মামলার ১নং আসামি মাসুদ মধু। তাকে ওই মামলায় ইতোমধ্যে গ্রেফতার দেখানো হয়। এ ঘটনার পর ঝালকাঠি থানায় মাসুদ মধু সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চায় ধানমন্ডি থানা। ইতোমধ্যেই ঝালকাঠি থানার পাঁচটি মামলার তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

Advertisements

ঝালকাঠি থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের ঝালকাঠি জেলা সভাপতি মাসুদ মধুকে সন্ত্রাসবিরোধী আইনে ধানমন্ডি থানার একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ঝালকাঠি থানায় থাকা বিভিন্ন আইনে পাঁচটি মামলা রয়েছে। ওইসব মামলায়ও ইতোমধ্যেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/dm8n
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন