৬ বোর্ডের রবি ও সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত

- Advertisements -

ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার ছয়টি বোর্ডের দুই দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ছয় বোর্ডের ১৪ ও ১৫ মে অর্থাৎ রবি-সোমবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

Advertisements

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার শনিবার (১৩ মে) বিকেলে এ তথ্য জানিয়েছেন।

পরীক্ষা স্থগিত হওয়া বোর্ডগুলো হলো কুমিল্লা শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

তপন কুমার সরকার জানান, অন্যান্য বোর্ডগুলোর ওই তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

Advertisements
এর আগে শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ১৪ মে (রবিবার) অনুষ্ঠেয় পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল। তবে ঘূর্ণিঝড়ের ব্যপ্তি বেড়ে যাওয়ায় ও আঘাত হানার সময় দীর্ঘ হওয়ায় ছয় শিক্ষাবোর্ডের দুই দিনের পরীক্ষা স্থগিত করা হলো।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/lxeh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন