রফিকুল ইসলাম মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

- Advertisements -

মোঃ আলাল উদ্দিন: আজ ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিঃ সোমবার অত‍্যন্ত আনন্দঘন ও উৎসব মূখর পরিবেশে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজের পুরস্কারপ্রাপ্ত রফিকুল ইসলাম মহিলা কলেজ ভৈরব এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ কলেজের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয়। ক্রীড়া শিক্ষক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ উদযাপন কমিটির আহবায়ক মিসেস পারভীন আক্তারের পরিচালনায় রঙ বেরঙের বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ, শতাধিক গ্রন্থের লেখক, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষককের সম্মানে ভূষিত মোঃ শহীদুল্লাহ।

Advertisements

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ এডহক কমিটির সভাপতি শবনম শারমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ‍্যক্ষ মোঃ শরীফ উদ্দিন আহমেদ, ভৈরব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, কলেজের প্রতিষ্ঠাতার জ‍্যেষ্ঠ পুত্র বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রাকিব শরফুদ্দিন,কলেজ এডহক কমিটির সদস‍্য মোঃ আজিজুল হক ভুইয়া কলেজের সহকারী অধ‍্যাপক মোঃ জিয়ারত আলী মৃধা, সত‍্যজিৎ দাস ধ্রুব কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ টিপু সুলতান ও ইংরেজি বিষয়ের বিভাগীয় প্রধান মোঃ ফুরকান উদ্দিন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে পুরো কলেজ ক‍্যাম্পাস রঙ বেরঙের বেলুন, বিজয় পতাকা ও ফুল দিয়ে বর্ণিল সাজে সজ্বিত করা হয়। কলেজ শিক্ষকদের দৌড় মহিলা শিক্ষকদের ঝুড়িতে বল নিক্ষেপ, ছাত্রীদের যেমন খুশি তেমন সাজ ও এই তিনটি ইভেন্ট শিক্ষক সহ উপস্থিত সকল অতিথিদের আনন্দিত করে। উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে কলেজের ফলাফল, শৃংখলা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ডে ভূয়সী প্রশংসা করেন।এবং তিনি খুবই উচ্ছসিত বলে তার বক্তব্যে বলেন। শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়ার সহ অতিথি, শিক্ষক -কর্মচারীদের মাঝে পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে কলেজের রোভার স্কাউটের একটি সুস্বজ্বিত দল শৃঙ্খলার দায়িত্ব পালন করেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ‍্যাম্পিয়ন হয়েছেন একাদশ শ্রেনীর মানবিক শাখার শিক্ষার্থী মারিয়া আক্তার তিশা।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/j1r9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন