আমার বয়স ২৪ বছর: সানি লিওন

- Advertisements -

নাসিম রুমি: গত মাসে ৪২ বছরে পা রাখলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। কিন্তু নিজের বয়স যে ৪০ পার হয়েছে সেটা মানতে নারাজ নীল সিনেমা জগতের সাবেক এই তারকা।

ঠাট্টা করে সানি নিজের বয়স পাল্টে বলেন, ‘উইকিপিডিয়া আর অন্যান্য ওয়েবসাইট দেখাচ্ছে যে, আমার বয়স ৪২ হয়েছে। কিন্তু আসলে আমি এ বছর ২৪- এ পড়লাম।’

Advertisements

বয়স নিয়ে ব্যাপক চর্চা হয় বলিউডে। বিনোদন দুনিয়ায় কাজ করলে কি যৌবন ধরে রাখাটাই মূল? সে বিষয়ে অভিনেত্রীর বক্তব্য, ‘আমরা এমন একটা দুনিয়ায় কাজ করি, যেটা রোজ বদলায়। নতুন নতুন প্ল্যাটফর্মে নতুন নতুন চরিত্রের প্রয়োজন হয়। নিজেকে যেভাবে উপস্থাপন করবে, তার উপরেই পরবর্তী সময়ে কেমন কাজ আসবে সেটা নির্ভর করবে।’

সানির দাবি, বেশ কিছু ভাল চরিত্রে বলিউডের বিশিষ্ট এবং বয়স্ক অভিনেতারা কাজ করছেন। দর্শক ভালোবেসে দেখছেন। কারণ পর্দায় চরিত্র অনুযায়ী অভিনয়ই আসল, বয়স নয়।

Advertisements

এই অভিনেত্রীর কাছে বয়স একটি সংখ্যামাত্র। সানি বললেন, ‘আমি আমার বাবা-মায়ের মতো বয়স নিয়ে চিন্তা করি না। বাবা-মা আমার বয়সে ভাবতেন, কত বুড়ো হয়ে গেছেন তারা! আমি এসব পাত্তা দেই না। জীবন নিয়ে অনেক উৎসাহ-উদ্দীপনা আছে আমার।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/00l0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন