কেন চেনা মানুষও কথা বলছে না: ফারিয়া

- Advertisements -

নাসিম রুমি: ফারিয়া বলেন, যে চরিত্র আমাকে টেনশন দেবে এমন কাজ করতে চাই। শুটিংয়ের আগের দিন আমি চিন্তায় পড়ে যাব যে কী করব, কীভাবে করব। কমফোর্ট জোনের মধ্যে থেকে কাজ করতে মজা নেই

সংবাদকর্মীদের ওপর বেশ বিরক্তই ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। বিষয়টি তিনি এক সময় ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছিলেন। এখন ব্যক্তি জীবনে তিনি একজন সংবাদকর্মী। তবে পেশাগত জায়গা থেকে নয়, পড়ালেখার প্রয়োজনে।

শবনম ফারিয়া স্নাতকোত্তর করছেন সাংবাদিকতা ও মিডিয়া কমিউনিকেশন বিষয়ে। পাশাপাশি ইন্টার্নশিপ করছেন একটি জাতীয় দৈনিকে।

Advertisements

এসব বিষয় নিয়ে তিনি সংবাদমাধ্যমকে বলেন, “সত্যি বলতে এখন বুঝতে পারছি সাংবাদিক হওয়া কিংবা সাংবাদিক হিসেবে কাজ করা কতটা কঠিন। অনেক সময় পরিচয় দিলেই মানুষ কথা বলে, কিন্তু অনেক সময় চেনাজানা মানুষও কথা বলতে চায় না। বিষয়টি খুবই বিরক্তিকর।”

সাংবাদিকতাকে আগামীতে পেশা হিসেবে বেছে নেওয়ার কোনো ইচ্ছা নেই ফারিয়ার। তার আগ্রহ কমিউনিকশন নিয়ে। এছাড়া অভিনয়ে আরও বেশি মনযোগী হবেন।

Advertisements

অভিনেত্রী বলেন, “যে চরিত্র আমাকে টেনশন দেবে এমন কাজ করতে চাই। শুটিংয়ের আগের দিন আমি চিন্তায় পড়ে যাব যে কী করব, কীভাবে করব। কমফোর্ট জোনের মধ্যে থেকে কাজ করতে মজা নেই।”

এই মুহূর্তে পড়াশোনায় নিজেকে পুরোপুরি সপে দিতে চান শবনম ফারিয়া। মাস্টার্স শেষ করার আগে আগামী ছয় মাস পুরোপুরিভাবে কাজে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে ভালো কোনো গল্প পেলে তখন হয়তো কাজ করা হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/pi6o
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন