‘জামাল কুদু’ গানে নাচলেন ধমেন্দ্র ও সালমান

- Advertisements -

নাসিম রুমি: ‘অ্যানিম্যাল’ ছবিতে ববি দেওলের এন্ট্রি এখন সর্বত্র চর্চায়। পাব-ঠেকের পার্টি থেকে সোশাল দুনিয়া, ‘জামাল কুদু’তে। সেই গানেই পা মেলালেন বাবা ধর্মেন্দ্র।

বছরশেষে ‘বিগ বস’-এর ঘরে নববর্ষের উদযাপন হতে চলেছে। আর সেই পর্বেই বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’ তারকাকে। ‘বিগ বস’-এর মঞ্চে সলমন খানের সঙ্গে ‘জামাল কুদু’ গানে নাচলেন ধর্মেন্দ্র। আর সেই পর্বের টিজার নিয়েই নেটপাড়া এখন মাতোয়ারা।

Advertisements

বর্ষীয়ান অভিনেতাকে দেখা গেল সলমন, সোহেল খান এবং মিকা সিংয়ের সঙ্গে নাচতে। বাকিরা যখন গ্লাস মাথায় নিয়ে নাচছেন, তখন ধর্মেন্দ্র মুখে ধরেছেন কাচের গ্লাস। অন্যান্যদের মতো তিনিও ব্যালেন্স ঠিক করার চেষ্টা করছেন।

Advertisements

কয়েক মুহূর্তের মধ্যে ভাইজানের মাথার গ্লাস যেখানে পড়ে গেল, তখন ধর্মেন্দ্র কিন্তু একদম ‘ফিট’। প্রবীণ অভিনেতার ‘জামাল কুদু’ নাচ দেখে হেসে গড়ালেন সলমন খান। বাকিটা দেখা যাবে রবিবার ৩১ ডিসেম্বর, রাত সাড়ে ৯টায় কালার্স চ্যানেলে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xb02
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন