তুফানের আগেই আরেক সিনেমা শেষ করেছেন নাবিলা

- Advertisements -

নাসিম রুমি: আলোচিত ‘আয়নাবাজি’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন মাসুমা রহমান নাবিলা। সিনেমাটি ২০১৬ সালে মুক্তি পাওয়ার চার বছর পর ‘১৯৭৫ অ্যান আনটোল্ড স্টোরি’তে দেখা যায় তাকে।

সোমবার (১১ মার্চ) জানা যায়, শাকিব খানের নায়িকা হচ্ছেন নাবিলা।

রায়হান রাফির পরিচালনায় সিনেমাটির প্রযোজনা করছে এসভিএফ, আলফা আই ও চরকি। প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই বিষয়টি ঘোষণা দেওয়া হয়।

Advertisements

শুধু নাবিলাই নয়, সিনেমাটিতে দেখা যাবে কলকাতার মিমি চক্রবর্তীকেও। যারা দুজনেই শাকিব খানের বিপরীতে প্রথমবার অভিনয় করতে যাচ্ছেন।

কিন্তু এবার জানা গেল, এটি হতে যাচ্ছে নাবিলা অভিনীত চতুর্থ সিনেমা।

ইতোমধ্যেই অনেকটা গোপনে তৃতীয় সিনেমার কাজ শেষ করেছেন এই অভিনেত্রী। বর্তমানে ‘বনলতা সেন’ নামের সেই সিনেমার শুটিং পরবর্তী কাজ চলমান।

Advertisements

২০২১-২২ সালের সরকারি অনুদান প্রাপ্ত সিনেমাটি এটি। যা নির্মাণ করছেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। তিনি এর আগে ‘ঊনপঞ্চাশ বাতাস’ নামের একটি সিনেমা নির্মাণ করে আলোচনায় আসেন।

উপস্থাপনা দিয়ে নাবিলার শোবিজে কাজ শুরু হয়। টেলিভিশন নাটকেও কাজ করেছেন তিনি। এরপর কাজ করেছেন সিনেমায়। চার বছরের ব্যবধানে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/63ac
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন