প্রকাশ্যে শাকিরার বিশ্বকাপ থিম সং ‘দাই দাই’

- Advertisements -

নাসিম রুমি: প্রকাশ পেল নাইজেরিয়ান তারকা বার্না বয়ের সঙ্গে শাকিরার ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল গান ‘দাই দাই’-এর মিউজিক ভিডিও। চার মিনিটের এই জমকালো ভিডিওটির শুরুতেই দেখা যায় লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হালান্ডের মতো বর্তমান ফুটবল বিশ্বের মহাতারকারা মাঠে নামছেন এবং সমস্বরে ঘোষণা করছেন— শাকিরার জন্য ‘আমরা প্রস্তুত’।

হ্যানাহ লাক্স ডেভিসের পরিচালনায় মিয়ামিতে ধারণকৃত এই মিউজিক ভিডিওটির শুরুতেই শাকিরার চিরচেনা সেই আকর্ষণীয় উপস্থিতি ফুটে ওঠে। ভিডিওর শুরুতে তাকে মেক্সিকো সিটির ঐতিহাসিক ‘অ্যাঞ্জেল অব ইন্ডিপেন্ডেন্স’ ভাস্কর্যের চূড়ায় দেখা যায়। এরপরই দৃশ্যপট বদলে যায় এক মরুভূমির পটভূমিতে, যেখানে একদল আফ্রিকান শিশুর সঙ্গে তাকে নাচতে দেখা যায়। এরপর নাইজেরিয়ান সেনসেশন বার্না বয় তার অংশের পরিবেশনা নিয়ে হাজির হন, আর শাকিরাকে দেখা যায় এক তারকাময় আকাশের নিচে এক উজ্জ্বল পৃথিবীর ওপর দাঁড়িয়ে থাকতে।

Advertisements

ভিডিওর পরের অংশে তিনি একটি ফুটবল স্টেডিয়ামে পা রাখেন, যেখানে একদল নারী নৃত্যশিল্পী এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর পতাকার আদলে তৈরি পোশাক পরে তার সঙ্গে অংশ নেন। ভিডিওর শেষভাগে বিশ্বকাপের অতীত ম্যাচগুলোর কিছু ঐতিহাসিক ও স্মরণীয় মুহূর্ত তুলে ধরা হয়েছে।

সেখানে শাকিরা ফুটবল ইতিহাসের বেশ কয়েকজন কিংবদন্তিকে শ্রদ্ধা জানান, যাদের মধ্যে রয়েছেন ডিয়েগো ম্যারাডোনা, পাওলো মালদিনি, রোমারিও, ক্রিস্টিয়ানো রোনালদো, ডেভিড বেকহ্যাম, কাকা এবং লিওনেল মেসি। পাশাপাশি এবারের আসরে অংশ নিতে যাওয়া ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, যুক্তরাষ্ট্র এবং নেদারল্যান্ডসের মতো দেশগুলোর নামও উচ্চারণ করেন এই পপ তারকা। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের বিশ্বকাঁপানো গান ‘ওয়াকা ওয়াকা (দিস টাইম ফর আফ্রিকা)’র পর দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপের অফিশিয়াল গান গাওয়ার দায়িত্ব পেলেন শাকিরা।

Advertisements

উল্লেখ্য, আগামী ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। আর আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে (টুর্নামেন্ট চলাকালীন যার নাম পরিবর্তন করে ‘নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম’ রাখা হবে) ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই ফুটবল মহাযজ্ঞের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/o0mj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন