ফ্ল্যাটের পর বিলাসবহুল গাড়ি কিনলেন তৃপ্তি

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের উদীয়মান তারকা তৃপ্তি দিমরি ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছেন ইন্ডাস্ট্রিতে। ‘বুলবুল’ ও ‘কলা’ দিয়ে আলোচনায় এলেও, ‘অ্যানিমেল’ সিনেমার সাফল্য বদলে দিয়েছে তার পুরো ক্যারিয়ারের চিত্র। এই সিনেমার পর অভিনয়ের প্রস্তাব যেমন বেড়েছে, তেমনি বেড়েছে পারিশ্রমিকও। বিলাসবহুল ফ্ল্যাট কেনার পর এবার নিজস্ব গাড়ির মালিকও হলেন এই প্রতিভাবান অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পোরশে ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি কিনেছেন তৃপ্তি। পোরশে ৯১১ কারেয়া মডেলের গাড়িটি কিনতে ব্যয় করেছেন কয়েক কোটি টাকা। নীল রঙের এ গাড়ির মূল্য ২.১১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ২ লাখ টাকা)।

Advertisements

২০২৩ সালের ১ ডিসেম্বর মুক্তি পায় ‘অ্যানিমেল’ সিনেমা। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন রণবীর কাপুর। সিনেমাটি মুক্তির পরই ফাঁস হয় তৃপ্তি-রণবীর কাপুরের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ক্লিপ। এ দৃশ্যে তৃপ্তিকে প্রায় নগ্ন অবস্থায় দেখা যায়; যা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর হইচই পড়ে যায়।

Advertisements

এরপর বেশ কটি জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তৃপ্তি দিমরি। এ তালিকায় রয়েছে, ‘ব্যাড নিউজ’, ‘ভুল ভুলাইয়া থ্রি’ অন্যতম। বর্তমানে তৃপ্তির হাতে দুটো সিনেমার কাজ রয়েছে। এগুলো হলো, ‘ধড়ক টু’, ‘অর্জুন উস্তারা’।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ql6y
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন