বলিউডে কাজ করতে চান টম ক্রুজ

- Advertisements -

নাসিম রুমি: হলিউড সুপারস্টার অভিনেতা ও নির্মাতা টম ক্রুজ। পর্দায় তিনি যেমন দুর্দান্ত তেমনি ব্যক্তিগত জীবনেও বেশ আন্তরিক। তিনি ইচ্ছা প্রকাশ করলেন বলিউডে কাজ করার।

সম্প্রতি অবনীত কৌরের সঙ্গে তার নতুন ছবির প্রচারমূলক ভিডিওতে ভারতের প্রশংসায় পঞ্চমুখ হন অভিনেতা। হিন্দিতে টম ক্রুজ বলেন, ‘ভারতকে আমি ভীষণ ভালোবাসি। এই দেশের মানুষ, দেশের সংস্কৃতি সবকিছু আমার খুব পছন্দের।’

Advertisements

২০১১ সালে ভারতে ‘মিশন ইম্পসিবল- ঘোস্ট প্রোটোকল’ ছবির প্রচারে ভারতে এসেছিলেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। স্মৃতির পাতায় ডুব দিয়ে অভিনেতা ভাগ করে নিয়েছেন সেই সময়ের কিছু কথা।

তিনি বলেন, ‘এদেশে কাটানো প্রতিটা মুহূর্ত আমার সবসময় মনে পড়ে। ভারতের মাটিতে পা রাখা থেকে তাজমহলে যাওয়া এবং মুম্বাইয়ে কাটানো প্রতিটা মুহূর্ত আমার স্মৃতির পাতায় আজও উজ্জ্বল।’ আর তার ঠিক পরেই বলিউডে ছবি পরিচালনার ইচ্ছেপ্রকাশ করেন অভিনেতা। শুধু তাই নয়, ‘মশালা’ বলিউড সিনেমাতেও অভিনয়ের ইচ্ছেপ্রকাশ করেন টম ক্রুজ।’

বলিউড বন্দনা করে টম বলেন, ‘হিন্দি ছবির চিত্রানট্য, গল্পের বিষয়বস্তু যেমন আমার পছন্দ, তেমনই বাণিজ্যিক ধারার হিন্দি সিনেমায় যে নাচগান হয় সেটাও আমার ভালোলাগে।

Advertisements

আর সেই ভালোলাগাকেই এবার বাস্তবায়ন করতে চাইছেন টম ক্রুজ। হলিউড তারকার এমন ঘোষণার পরই প্রশ্ন উঠেছে, ‘তাহলে কি এবার মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির খান-কাপুরদের একচেটিয়া সাম্রাজ্যে ভাগ বসাতে চাইছেন টম?’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ktjn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন