ভারতের ‘জাতীয় ক্রাশ’ রাশমিকা!

- Advertisements -

ভারতের ‘জাতীয় ক্রাশ’ খ্যাত দক্ষিণের অভিনেত্রী রাশমিকা মান্দানার তারকাখ্যাতি দিন দিন বাড়ছেই। তামিল-তেলেগু কাঁপিয়ে তিনি নাম লিখিয়েছেন বলিউডেও।

কিয়ারা আদবানি, জাহ্নবী কাপুর, রাকুল প্রীত সিং, পূজা হেগড়েকে পেছনে ফেলে এগিয়ে গেছেন দক্ষিণী সিনেমার এই তারকা অভিনেত্রী। দীপিকা পাড়ুকোনের পর তিনি একমাত্র অভিনেত্রী যিনি ইনস্টাগ্রামে ২০ মিলিয়ন ফলোয়ারের মাইলফলক স্পর্শ করেছেন।

Advertisements

দক্ষিণী অভিনেত্রী তার অভিনয় ও শরীরী সৌন্দর্যে মুগ্ধ করেছেন দর্শকদের। সার্চ ইঞ্জিন গুগলে ‘ভারতের জাতীয় ক্রাশ ২০২০’ নির্বাচিত হন এই অভিনেত্রী।

ইনস্টাগ্রামে এই ২০ মিলিয়ন মাইলফলক ছাড়ানোর পর একটি ছবি পোস্ট করে রাশমিকা লিখেছেন, ‘ ২০ মিলিয়ন মনে হচ্ছে! আই লাভ ইউ!’ ভক্তদের পাশাপাশি অনেক অভিনেত্রী রাশমিকার এই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন তাকে।

Advertisements

মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন রাশমিকা মান্দানা। ২০১২ সালে ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস অব ইন্ডিয়া’ খেতাব জিতেছিলেন। রাশমিকা এ মুহূর্তে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করতে ব্যস্ত ‘পুষ্পা’ ছবিতে। এ ছাড়া আরও বেশকিছু দক্ষিণী ছবিতে দেখা যাবে তাকে।
আগামী ডিসেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার কথা। এ ছাড়া ‘মিশন মজনু’ ছবির মাধ্যমে তিনি বলিউডে পা রাখতে চলেছেন। এ ছবিতে তার বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে। এ ছাড়া আরেকটি বলিউড ছবি ‘গুডবাই’তে দেখা যাবে রাশমিকাকে। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন বলিউডের ‘শাহেনশা’ অর্থাৎ অমিতাভ বচ্চন। ছবিতে অমিতাভের সঙ্গে রাশমিকা মান্দানার পাশাপাশি নীনা গুপ্তাকে দেখা যাবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zu2g
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন