মিঠুনের বায়োপিক? যা বললেন অভিনেতা

- Advertisements -

নাসিম রুমি: অভিনয় শিল্পীদের জীবন নির্ভর সিনেমা নিয়ে বরাবরই দর্শকদের আগ্রহ থাকে। তবে ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেছেন, তিনি কখনো তার বায়োপিক নির্মাণ করতে অনুমতি দিবেন না।

কারণ তিনি মনে করেন, তার জীবনের সংগ্রাম নিয়ে বায়োপিক নির্মাণ হলে তা অনেককে ‘হতাশ করে দিতে পারে’। নিজের জীবনে যে পরিমাণ কষ্ট সহ্য করে তাকে উঠে দাঁড়াতে হয়েছে, তা সবার পক্ষে বহন করা সম্ভব নয় বলে বিশ্বাস তার।

সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের জীবনসংগ্রাম নিয়ে কথা বলতে গিয়ে এই অভিনেতা বলেন, “আমাকে অনেকে বলে বায়োপিক বানাতে। আমি বলি, না বানাবেন না। আমি বানাতে দেব না। কেননা আমি যা কষ্ট পেয়েছি, মানুষ হিসেবে সেটা সহ্য করে আবার লড়ে দাঁড়ানোর ক্ষমতা অনেকেরই কম হবে। তারা যেন ভেঙে না পড়েন, সেজন্য বলি আমার বায়োপিক করবেন না।”

মিঠুনের এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে ওটিটিতে।

Advertisements

মিঠুনের পুরো নাম গৌরঙ্গ চক্রবর্তী; মা তাকে ‘গৌর’ বলে ডাকতেন। ২০২৩ সালে মাকে হারিয়েছে তিনি।

মায়ের শেখানো জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা স্মরণ করে মিঠুন বলেন, “সবাই বলত বুক ফুলিয়ে মাথা উঁচু করে চল। কিন্তু আমার মা বলতেন, ‘গৌর, কোনোদিন মাথা উঁচু করে চলবি না। যখন চলবি, মাথা নিচু করে চলবি। তাহলে রাস্তায় পাথরটা দেখতে পাবি, হোঁচট খাবি না।’”

বাংলাদেশের বরিশালে জন্ম নেওয়া গৌরঙ্গ চক্রবর্তী পরে ‘মিঠুন চক্রবর্তী’ নামেই ভারতীয় চলচ্চিত্রে পরিচিত হয়ে ওঠেন।

১৯৭৬ সালে মৃণাল সেন পরিচালিত ‘মৃগয়া’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই তিনি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার স্বীকৃতি পান।

পরে মুম্বাইয়ে পাড়ি জমালেও শুরুটা খুব সহজ ছিল না। দীর্ঘ সংগ্রামের পর ১৯৮২ সালে ডিস্কো ডান্সার মুক্তির পর বদলে যায় তার ক্যারিয়ারের গতি। সেই সিনেমার সাফল্যই তাকে উপমহাদেশজুড়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। পরে বলিউড অভিনেত্রী যোগিতা বালিকে বিয়ে করেন মিঠুন।

গতানুগতিক ধারার বাইরের নাচে ৮০ এবং ৯০ এর দশকে বাংলাদেশ-ভারত দুই বাংলার দর্শকের রুচির পরিবর্তন আনতে ভূমিকা ছিল মিঠুনের। মিঠুনের নামের সঙ্গে জুড়ে আছে ‘ডিস্কো ডান্সার’।

Advertisements

এই অভিনেতা চার দশকেরও বেশি সময় ধরে ৩৭০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। ‘তাহাদের কথা’ এবং ‘স্বামী বিবেকানন্দ’ সিনেমার জন্যও জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন তিনি।

৭৫ বছর বয়সী মিঠুন এখন সিনেমা নির্বাচনের ক্ষেত্রে বেশ সচেতন। তার ভাষ্য, এমন চরিত্রেই এখন অভিনয় করতে চান যা তাকে শিল্পী হিসেবে ‘আরও সমৃদ্ধ করবে’।

এর মধ্যে তাকে দেখা গেছে ‘প্রজাপতি ২’ সিনেমায়। অভিনেতা দেব ও মিঠুন জুটির প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত তাদের অনুরাগীরা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/i809
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন