মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত অঞ্জনা ইলিয়াস কাঞ্চন কমিটিতে শপথ নিলেন

- Advertisements -

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত অঞ্জনা ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের কমিটিতে শপথ নিলেন। আজ বুধবার সন্ধ্যায় বিএফডিসির শিল্পী সমিতির সামনের বাগানে তিনি শপথ নেন অঞ্জনা।

নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন তাকে শপথ বাক্য পাঠ করান। এসময় নিপুণ, ফেরদৌস, কেয়া, জেসমিনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

Advertisements

শপথগ্রহণ শেষে অঞ্জনা গণমাধ্যমকে বলেন, শিল্পীরা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। সেই কারণে শপথ নিয়েছি। এটা একেবারে আমার ব্যক্তিগত ইচ্ছা। অনেকেই জিজ্ঞাসা করছিল কেন শপথ নিচ্ছি না। তাই আজ চিন্তা করলাম শপথ নেবার। আমি আশা করছি মিশা-জায়েদ প্যানেল থেকে একে একে অনেকেই শপথ নেবে। কারণ আমরা শিল্পীরা একটি পরিবার। তাই এক হয়ে কাজ করতে হবে।

Advertisements

অঞ্জনা আরও বলেন, আমি আর ইলিয়াস কাঞ্চন জুটি হয়ে ১৭টি সিনেমায় অভিনয় করেছি। তার কাছে শপথ নিতে পেরে ভালো লাগছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/a6dq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন