শিল্পীদের গাবতলী গরুর হাটে চাকরি দেবেন ডিপজল

- Advertisements -

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটিতে এসেছে মিশা-ডিপজল প্যানেল। তাদের প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থী নিপুণ আক্তারের রিটে ডিপজলের সাধারণ সম্পাদক পদে স্থগিতাদেশ জারি করেছেন হাইকোর্ট। এ নিয়ে উত্তপ্ত সিনেমাপাড়া আর এফডিসিতে মাঝেমধ্যেই বৈঠকে বসছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি তেমনই এক আয়োজনে শিল্পীদের গাবতলী গরুর হাটে চাকরি দেওয়ার কথা বলেছেন নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর।

আসন্ন ঈদুল আজহায় গাবতলী গরুর হাটের ইজারা পেয়েছেন ডিপজল। বিষয়টি জানিয়ে মিশা বলেন, ‘আপনার শুনে খুশি হবেন যে, আমাদের ডিপজল সাহেব এবার একা নিয়েছেন গাবতলী। আমি বলে রাখছি, ভাই আমাদের অনেক ছেলে-মেয়ের কাজ লাগবে। আপনারা যারা যারা কাজ করতে চান, এই যেমন চুন্নু মামাকে (নৃত্য পরিচালক), নাচের ডিরক্টরদের বলব, তোমার ক’জন লাগবে দাও। এত বড় হাট গাবতলী! ভাই বলছেন, তুই আমারে একটা তালিকা দে, যারা কাজ করতে আগ্রহী।’

Advertisements

কথায় কথায় এসেছে বোটানিক্যাল গার্ডেনে কর্মসংস্থানের প্রসঙ্গও। মিশা বলেন, ‘বোটানিক্যাল গার্ডেনেও লোক লাগবে। শুটিংয়ের পাশাপাশি এই কাজগুলোও ভাই নিজের থেকেই দেবেন। এছাড়া আমরা একটা তালিকা পরিচালক সমিতিসহ বিভিন্ন সংগঠনে দিয়ে দেব। পারিশ্রমিক যদি একটু কমানো যায়, তবে তারা আমাদের পুরনো আর্টিস্টদের নিয়ে কাজ করবেন।’

এর আগে, শিল্পীদের গার্মেন্টসে কাজের সুযোগ দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন হেলেনা জাহাঙ্গীর। বলেছিলেন, ‘আমার গার্মেন্টস কারখানা আছে। সংস্কৃতি অঙ্গনের যাদের চাকরি লাগবে তাদের আমি চাকরি দিতে পারব।’

Advertisements

এমন মন্তব্যে বেশ সমালোচনার মুখেও পড়েছিলেন হেলেনা জাহাঙ্গীর। এবারও ব্যতিক্রম নয়; শিল্পীদের গাবতলীর গরুর হাটে চাকরি দেওয়ার ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মিশা সওদাগরের সমালোচনা করছেন।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। ফলাফল ঘোষণা হয় পরদিন শনিবার সকালে। ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। এতে নতুন সভাপতি নির্বাচিত হন জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হন মনোয়ার হোসেন ডিপজল। তবে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে এরই মধ্যে আদালতে রিট করেছেন চিত্রনায়িকা নিপুণ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/z9f3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন