১১ বছর বয়সেই আদালতে নালিশ অভিষেক-ঐশ্বরিয়া কন্যা আরাধ্যার!

- Advertisements -

নাম তার আরাধ্যা বচ্চন, অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া বচ্চনের কন্যা। বিগ বস অমিতাভ বচ্চনের নাতনি। মাত্র ১১ বছর বয়স তার। কৈশোরেও এখনও পা রাখেনি সে। তার আগেই আদালতে পা রাখল আরাধ্যা। কিন্তু কেন এত বড় পদক্ষেপ?

জানা গেছে, এক ইউটিউব চ্যানেলে তার স্বাস্থ্য সম্পর্কে ভুয়া খবর প্রচার করা হয়েছে। সেই চ্যানেলের বিরুদ্ধেই নালিশ ঠুকেছে আরাধ্যা। তার অভিযোগের ভিত্তিতে দিল্লি হাই কোর্টে উঠেছে সেই মামলা। আগামী ২০ এপ্রিল শুনানির দিন ধার্য রয়েছে।

Advertisements

তারকা সন্তান আরাধ্যা বচ্চন। তাও যে সে তারকা নয়! অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের মেয়ে, অমিতাভ বচ্চনের নাতনি। ছোটবেলা থেকেই ক্যামেরার সামনে কেটেছে তার জীবন। আরাধ্যা বড় হয়েছে একাধিক নামজাদা অনুষ্ঠানের লাল গালিচায় হেঁটে। মা ঐশ্বরিয়ার সঙ্গে গিয়েছে কান চলচ্চিত্র উৎসবের মতো তাবড় আন্তর্জাতিক মঞ্চে। বিভিন্ন ছবির প্রিমিয়ার থেকে নামী-দামি অনুষ্ঠানেও সব সময় মেয়েকে নিয়েই হাজির হয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। সম্প্রতি নীতা মুকেশ আম্বানী কালচারাল সেন্টারের উদ্বোধনেও মা ঐশ্বরিয়ার সঙ্গে উপস্থিত ছিল মেয়ে আরাধ্যা। ভবিষ্যতে আরাধ্যা যে পেশাই বেছে নিক না কেন, ক্যামেরার সামনে এখন থেকেই বেশ স্বচ্ছন্দ সে। তবে, নিজের বিষয়ে ভুয়া খবর শুনতে নারাজ অভিষেক-ঐশ্বরিয়া কন্যা। তাই নাবালিকা হলেও নিজের জীবন ও স্বাস্থ্য বিষয়ে ভুয়া খবর ছড়ানোয় রাশ টানতে আদালতের দ্বারস্থ আরাধ্যা বচ্চন।

Advertisements

এর আগে একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কারণে ট্রোলিংয়ের শিকার হয়েছে আরাধ্যা। বাবা হিসেবে বারবার এ রকম ঘটনার বিরুদ্ধে মুখ খুলেছেন অভিষেক বচ্চন। তবে, এই প্রথম নিজে কোনও পদক্ষেপ নিল আরাধ্যা। আগামী ২০ এপ্রিল দিল্লি হাই কোর্টে শুনানি রয়েছে আরাধ্যার দায়ের করা মামলার। আপাতত দিল্লি হাই কোর্টের সেই রায়ের দিকে নজর সবার।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/r9ok
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন