খ্যাতনামা অভিনেতা অনুপম শ্যাম আর নেই

- Advertisements -

ভারতের খ্যাতনামা অভিনেতা অনুপম শ্যাম (৬৩) আর নেই। সম্প্রতি অভিনেতাকে কিডনি সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রবিবার (৮ আগস্ট) মাল্টি অর্গান ফেইলিউরের কারণে মৃত্যু হয় অনুপম শ্যামের।

মূলত খলনায়কের চরিত্রেই দর্শকদের মন জয় করেছিলেন অনুপম শ্যাম। ২০০৯ সালে প্রচারিত ‘মন কি আওয়াজ প্রতীজ্ঞা’র জন্য বেশ পরিচিতি পেয়েছিলেন। চলতি বছর শুরু হয় ‘মন কি আওয়াজ প্রতীজ্ঞা’র দ্বিতীয় সিজন। অসুস্থ থাকা সত্ত্বেও কাজে ফিরেছিলেন এ বর্ষীয়ান অভিনেতা।

Advertisements

গত বছর জুলাই মাসে কিডনির সমস্যার জেরে হাসপাতালে ভর্তি হন তিনি। সব জমা পুঁজি তার চিকিৎসার জন্য খরচ হয়ে যাওয়ায় বলিউডের কাছে আর্থিক সাহায্য প্রার্থনা করেছিল তার পরিবার।

১৯৯৬ সালে শ্যাম বেনেগালের সর্দারি বেগম ছবি দিয়ে অভিনয় জীবন শুরু অনুপম শ্যামের। এরপর ‌‌‘স্লামডগ মিলিয়নেয়ার’, ‘দিল সে’, ‘লগান’, ‘জখম’, ‘দুশমন’, ‘সত্য’, ‘হাজারো খাওয়াইশে অ্যায়সি’র মতো ছবিতে কাজ করেছেন তিনি।

Advertisements

 

 

 

 

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zyds
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন