তিন নায়ক প্রেমের প্রস্তাব দিয়েছিল: ববি

- Advertisements -

‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পা রাখেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সে হিসাবে শোবিজে তার পথচলা দেড় দশকের বেশি। দীর্ঘ এই সময়টা নায়িকার জন্য মোটেই সহজ ছিল না। নানা চড়াই–উতরাইয়ের মধ্যদিয়ে যেতে হয়েছে তাকে।

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও নানা সময় খবরের শিরোনাম হয়েছেন ববি। সম্প্রতি একটি সেলিব্রিটি শোতে নায়িকা জানালেন, সিনেমার ক্যারিয়ারে এখন পর্যন্ত তিন নায়ক তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। তবে ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে তিনি কখনোই সিরিয়াস ছিলেন না।

Advertisements

ববি বলেন, ‘তিন নায়ক আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। কিন্তু আমি তখন শুধুই কাজে মনোযোগী ছিলাম। প্রেম বা সম্পর্ক নিয়ে সিরিয়াস হওয়ার মতো মানসিকতা আমার ছিল না।’

তিনি আরও জানান, ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে কোনো সম্পর্কে জড়ালে কাজের ওপর প্রভাব পড়তে পারত বলে তিনি সচেতনভাবেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। নিজের অবস্থান পরিষ্কার রেখে পেশাদারিত্ব বজায় রাখাই ছিল তার মূল লক্ষ্য।

Advertisements

বলা দরকার, এক সময় অভিনয়ে নিয়মিত থাকলেও এখন অনেকটা দূরে আছেন চিত্রনায়িকা ববি। কাজ করেন খুব বুঝেশুনে। আর মুক্তির অপেক্ষায় আছে তার বেশ ক’টি সিনেমা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/dbqe
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন