রণবীর সিংয়ের নায়িকা হতে চান ত্রিধা

- Advertisements -

ওয়েব সিরিজ ‘আশ্রম’ এ অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসা অভিনেত্রী ত্রিধা চৌধুরী এবার বড় পর্দায় নিজের স্বপ্নের চরিত্র নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, লেখক অমীশ ত্রিপাঠীর জনপ্রিয় ‘শিবা ট্রিলজি’ অবলম্বনে যদি সিনেমা নির্মিত হয়, তাহলে সেই প্রজেক্টের অংশ হতে চান তিনি। বিশেষ করে অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন ত্রিধা।

সাক্ষাৎকারে ত্রিধা বলেন,‘‘আমি ভগবান শিবের খুব বড় ভক্ত। আর রণবীর সিংও আমার অত্যন্ত পছন্দের অভিনেতা। তাই যদি কখনও ‘শিবা ট্রিলজি’ নিয়ে ছবি তৈরি হয় এবং সেখানে রণবীর অভিনয় করেন, তাহলে আমি সেই প্রোজেক্টের অংশ হতে চাইব।’’

Advertisements

ত্রিধার মতে, অমীশ ত্রিপাঠীর বইগুলোর মধ্যে একধরনের আধ্যাত্মিকতা ও মহাকাব্যিক আবহ রয়েছে, যা বড় পর্দায় দারুণভাবে ফুটে উঠতে পারে। তিনি জানান, বই পড়ার প্রতি তার আলাদা আগ্রহ রয়েছে এবং ‘শিবা ট্রিলজি’ তার অন্যতম প্রিয় সিরিজ।

অভিনেত্রী আরও জানান, পৌরাণিক ও ঐতিহাসিক ঘরানার চরিত্রে অভিনয়ের ইচ্ছা তার দীর্ঘদিনের। এ ধরনের চরিত্রে অভিনয়ের জন্য শুধু অভিনয় দক্ষতা নয়, মানসিক প্রস্তুতি ও চরিত্রের গভীরে প্রবেশ করার ক্ষমতাও প্রয়োজন বলে মনে করেন তিনি।

Advertisements

ত্রিধার ভাষায়, ‘আমি এমন চরিত্র করতে চাই, যা শুধু গ্ল্যামার নির্ভর নয়, দর্শকদের মনে দীর্ঘদিন থেকে যায়।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/yu1q
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন