নিউ ইয়র্কে চারটি বাড়ির মালিক মারুফ

- Advertisements -

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক কাজী মারুফ বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বাস করছেন। সেখানে তার চারটি বাড়ি রয়েছে বলে জানান ‘ইতিহাস’খ্যাত এই নায়ক। কাজী হায়াতপুত্র মারুফ তার ফেসবুক পেজে চারটি বাড়ির ছবি পোস্ট করেন।

এর ক্যাপশনে লেখেন, “আলহামদুলিল্লাহ চারটি বাড়ি নিউ ইয়র্কে। বিশেষ দ্রষ্টব্য: বাংলাদেশের টাকায় বাড়ি কিনিনি। এখানে কষ্ট করে বাড়ি কিনেছি। আমি সব সময় দেশে রেমিট্যান্স পাঠাই। দেশে কিছুই নেই আমার, যে দেশ থেকে টাকা নিয়ে আসব।”

Advertisements

অন্য এক স্ট্যাটাসে মারুফ লিখেছেন, ‘আমি দেশকে ভালোবেসেছি কিন্তু দেশ কি আমাকে ভালোবেসেছে? কেন আমি আমেরিকাতে? বাংলাদেশে থাকতে চাই আমিও। উড়োজাহাজ দেখলে খুব ইচ্ছে করে কবে দেশে যাবো, মনে ইচ্ছে হয়, কিন্তু আছে। কিন্তুর গল্প বলতে আসবো একদিন।’

Advertisements

উল্লেখ্য, কয়েক বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকছেন কাজী মারুফ। সেখানে তিনি বর্তমানে ‘গ্রিন কার্ড’ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/g66t
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন