বিয়ের শাড়ি পাল্টেই কোট-স্যুটে হিনা, বললেন- ‘কাজ সবার আগে’

- Advertisements -

নাসিম রুমি: কাজের বিরতি নেওয়ার মেজাজে নেই বলিউড অভিনেত্রী হিনা খান। দীর্ঘদিনের প্রেমিক রকি জাসওয়ালের সঙ্গে বিয়ে সারার একদিনের মাথায়ই কাজে ফিরলেন হিনা। কোট-স্যুট পরে থাকা এই তারকাকে দেখে বোঝার উপায় নেই, মাত্র ঘণ্টা কয়েক আগেও বিয়ের শাড়িতে জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন তিনি।

গত বৃহস্পতিবার মুম্বাইয়ের এক অনুষ্ঠানে বিয়ের ঠিক একদিন পরেই কাজে ফেরার কারণ খোলাখুলি ভাবে তুলে ধরেন হিনা। অভিনেত্রী জোর দিয়ে বলেন, তিনি তার পেশাগত প্রতিশ্রুতিকে অগ্রাধিকার দেন, কাজ সবার আগে।

Advertisements

এক ইভেন্টের মঞ্চে উঠে হিনা বলেন, ‘কাজ সবার আগে। গতকাল আমার বিয়ে হয়েছে। আজকে একটা জরুরি অনুষ্ঠানে যোগ দিতে চেয়েছিলাম। আমি এর অংশ হতে চেয়েছিলাম। যে কারণে আমি এখানে এসেছি’।

এর আগে গত বুধবার দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করে ভক্তদের চমকে দেন হিনা। তার ইনস্টাগ্রামে কিছু ছবিও প্রকাশ করেন অভিনেত্রী।

Advertisements

দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হিনা। এমন অবস্থায় বিয়ের মতো সিদ্ধান্ত নেওয়ায় হিনা ও তারে স্বামী রকি জাসওয়াল প্রশংসায় ভাসছেন অনুরাগীদের। তাদের বিয়ের কিছু মুহূর্তও ভাইরাল; যেখানে দুজনকেই হাসিমুখে দেখা যায়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vrrg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন