মাসুদ রানার নায়িকা হচ্ছেন অভিনেত্রী পূজা চেরী

- Advertisements -

বেশ আলোচনার জন্ম দিয়ে শুরু হয়েছিল তুমুল জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানাকে নিয়ে সিনেমা তৈরির যাত্রা। ঘোষণার পর কেটে গেছে অনেক সময়। এখনো শুটিংয়ে নামতে পারেননি ছবির পরিচালক সৈকত নাসির। অনেক বিতর্কের পর মাসুদ রানা চরিত্রে রাসেল রানাকে পাওয়া গেলেও বাকি ছিল এ ছবির নায়িকা নির্বাচন।
জানা গেল, এ প্রজন্মের মেধাবী ও চাহিদাসম্পন্ন অভিনেত্রী পূজা চেরীই হতে চলেছেন দুর্র্ধর্ষ এজেন্ট মাসুদ রানার পর্দাসঙ্গিনী। এরই মধ্যে তার ফটোশুটও শেষ হয়েছে। এ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার একটি ঘনিষ্ঠ একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন সৈকত নাসির। তিনি বলেন, ‘এ ছবির শিল্পী নির্বাচনের সঙ্গে আমি জড়িত নই। তাই বলতে পারছি না। এটি সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান দেখাশোনা করছে। নায়িকা যেই হোন, তার জন্য শুভকামনা থাকবে। আশা করব, পাঠকপ্রিয় ‘মাসুদ রানা’ নিয়ে সফল জার্নি হবে আমাদের।’
এদিকে এ ব্যাপারে জানতে পূজা চেরী বলেন, ‘চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত নয়।’ প্রসঙ্গত, কাজী আনোয়ার হোসেন রচিত জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানাকে নিয়ে ঢালিউডে নির্মিত হচ্ছে দুটি সিনেমা। এর একটি পরিচালনা করবেন সৈকত নাসির। এতে মাসুদ রানা চরিত্রে অভিনয় করবেন ‘কে হবে মাসুদ রানা’র চ্যাম্পিয়ন রাসেল রানা। এ সিনেমায় দেখা যেতে পারে ‘ঢাকা অ্যাটাক’খ্যাত তাসকিন রহমানকে।

Advertisements
Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/rdnq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন