লাইফ সাপোর্টে চিত্রনায়ক শাহীন আলম

- Advertisements -

লাইফ সাপোর্টে আছেন বাংলা চলচ্চিত্রের একসময়ের নায়ক শাহীন আলম। তার কিডনিজনিত জটিলতা গুরুতর হলে গত সপ্তাহে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisements

গত ৬ মার্চ থেকে লাইফ সাপোর্টে আছেন তিনি। আজ সোমবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

শাহীন আলম ১৯৮৬ সালে এফডিসির নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে আসেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে আছে ঘাটের মাঝি, এক পলকে, গরিবের সংসার, তেজী, চাঁদাবাজ, প্রেম প্রতিশোধ, টাইগার, রাগ-অনুরাগ, দাগী সন্তান, বাঘা-বাঘিনী, আলিফ লায়লা, স্বপ্নের নায়ক, আঞ্জুমান, অজানা শত্রু, দেশদ্রোহী, প্রেম দিওয়ানা, আমার মা, পাগলা বাবুল, শক্তির লড়াই, দলপতি, পাপী সন্তান, ঢাকাইয়া মাস্তান, বিগবস, বাবা ও বাঘের বাচ্চা।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ssot
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন