সারাহ কারিমির জন্য কিছু করার সুযোগ আসলে, নিশ্চয়ই করবো: জয়া

- Advertisements -

জয়া আহসান বছরজুড়ে ব্যস্ত সময় পার করেন দুই বাংলার সিনেমায় অভিনয় করে। শিগগিরই পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘বিনিসুতোয়’ নামের সিনেমা।

এ ছবির মুক্তি উপলক্ষে কলকাতার একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন জয়া। সেই সময় আফগানিস্তানে তালেবান বাহিনী ক্ষমতা দখলের মতো বিষয় নিয়েও কথা বলেন তিনি। জয়া বলেন, ‘আফগানিস্তানের নির্মাতা সারাহ কারিমি যে আহ্বান জানিয়েছেন, আমি মন থেকে তাতে সায় দিচ্ছি। তার সঙ্গে আছি। দূর থেকে কতটা কী করতে পারবো জানি না, আমার পক্ষে যদি কিছু করার সুযোগ আসে, নিশ্চয়ই করবো।’

Advertisements

এই অভিনেত্রী বলেন, ‘ওখানকার (আফগানিস্তান) যত ছবি দেখেছি, আমার ভেতরটা দুমড়ে-মুচড়ে যাচ্ছে। আসলে পুরুষতান্ত্রিক সমাজের আঙুল সব সময়ই ওঠে মেয়েদের দিকে। ঠিক কম্পাসের কাঁটার মতো তা ঘুরে যায় নারীজাতির দিকে।’

তিনি আরও বলেন, ‘যেসব ছবি দেখেছি, শিউরে উঠেছি। বাংলাদেশ হোক, ভারত হোক বা বহির্বিশ্বের যে কোনো দেশেই মেয়েদের ওপর অত্যাচার হলে আমাদের সরব হতে হবে। দেশটা আমাদের থেকে দূরে ভেবে বসে থাকলে চলবে না। আজকে যা ওখানে হচ্ছে, কাল তা আমার দেশেও হতে পারে।’

Advertisements

জয়ার মুক্তি প্রতীক্ষিত ‘বিনিসুতোয়’ সিনেমার গল্প লিখেছেন এর নির্মাতা অতনু ঘোষ। এতে প্রথমবার কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছেন জয়া আহসান। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, রেশমি সেন, খেয়া চট্টোপাধ্যায় প্রমুখ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/eojw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন