সালমানকে ১২ বছর পর ‘হ্যাঁ’ বললেন প্রীতি

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের দুই জনপ্রিয় তারকা সালমান খান-প্রীতি জিনতার একটি টুইট ঘিরে স্যোশাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।

এনডিটিভির প্রতিবেদন অনযায়ী, সম্প্রতি সালমানের ১২ বছরের পুরনো একটি প্রশ্নে প্রীতির ‘হ্যাঁ’ উত্তর বিনোদন জগতের পুরনো এক মজার স্মৃতি মনে করিয়ে দেওয়ায় নতুন করে চর্চা তৈরি করেছে।

ঘটনার সূত্রপাত ২০১৪ সালে। সে সময় সালমান খান একটি মজার টুইট করেন। আইপিলের ক্রিকেট মাঠে খেলা চলছিল বলিউড বাদশাহ শাহরুখ খানের ক্রিকেট টিম কলকাতা নাইট রাইডার্স আর বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার পাঞ্জাব কিংসের।

ওই মুহূর্তে টুইটারে সালমান জানতে চান প্রীতির দল জিতেছে কি না, এমন একটি সরল প্রশ্ন তোলেন।

টুইটারে তিনি লেখেন, জিনতার দল কি জিতেছে?

ছোট্ট সেই টুইটই ১২ বছর পর আবারও ভাইরাল হয়েছে যা আলোচনার কেন্দ্রে রেখেছে দুই তারকাকে।

চলতি বছর আইপিলের ক্রিকেট মাঠে দারুণ ফর্মে রয়েছে প্রীতির পাঞ্জাব কিংস। পাঁচ ম্যাচ খেলায় কোনো হার নেই। ৯ পয়েন্ট নিয়ে সব দলের শীর্ষে অবস্থান করছে। গত ১৬ এপ্রিল রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৭ উইকেটে দাপুটে জয় পায় পাঞ্জাব কিংস।

এরপরই দীর্ঘ ১২ বছরের পুরনো পোস্ট ২০২৬ সালে আবারও সামনে আনেন সালমান নিজেই। আর এবার সেই টুইটের জবাব দিয়েছেন প্রীতি জিনতা।

টুইটারে বেশ কয়েকটি প্রফুল্ল ভঙ্গিতে ছবি দিয়ে তিনবার নায়িকা জানান ‘হ্যাঁ’। তার এই প্রতিক্রিয়া যেন এক দশক আগের মজার কথোপকথনের সুন্দর সমাপ্তি টেনে দিল।
সালমান খান ও প্রীতি জিনতার বন্ধুত্ব দীর্ঘদিনের। একসঙ্গে একাধিক জনপ্রিয় সিনেমায় কাজ করার মাধ্যমে তাদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।

সময় পেরিয়ে গেলেও এই বন্ধুত্বের উষ্ণতা যে অটুট রয়েছে, টুইটারের উষ্ণভাবের আদান-প্রদান যেন তারই প্রমাণ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xq7c
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন