অভিনেতা-নাট্যকার আতাউর রহমান লাইফ সাপোর্টে

- Advertisements -

অভিনেতা-নাট্যকার আতাউর রহমান গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন।

গত শুক্রবার (৮ মে) বাসায় পড়ে যাওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়।

সেখানকার চিকিৎসকেরা জানান, তার ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) সাপোর্ট প্রয়োজন। তবে ওই হাসপাতালে তাৎক্ষণিকভাবে আইসিইউ সুবিধা না থাকায় পরে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পরপরই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরশু তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।

Advertisements

আবার অবস্থার অবনতি হলে রবিবার (১০ মে) পুনরায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন তার মেয়ে শর্মিষ্ঠা রহমান।

তিনি জানান, তার আব্বার শারীরিক অবস্থা খুব একটা ভালো না, জটিল। তার শরীরের একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছে। তিনি সবার কাছে তার আব্বার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

Advertisements

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বহুমাত্রিক পরিচয়ের অধিকারী আতাউর রহমান একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত।

দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক ও স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/nx90
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন