অযোগ্য এবং মূর্খরা সবসময় দুর্গন্ধ ছড়ায়, ইকবালকে বললেন রোশান!

- Advertisements -

নাসিম রুমি: ঈদুল আজহায় জিয়াউল রোশান অভিনীত ‘রিভেঞ্জ’ সিনেমাটি মুক্তি পায়। সিনেমার প্রচারণায় দেখা যায়নি এই নায়িকাকে। সিনেমাটি ফ্লপ হওয়ার পর প্রযোজক মোহাম্মদ ইকবাল তার পরবর্তী সিনেমা থেকে বাদ দেন। এ ছাড়াও বুবলী ও রোশানকে নিয়ে বেশ কিছু বক্তব্যও দেন ইকবাল।

এ বিষয়ে রোশান সরাসরি ইকবালকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন। যেখানে এই প্রযোজককে মূর্খ হিসেবেও আখ্যায়িত করেছেন।

Advertisements

রোশান বলেন, অযোগ্য এবং মূর্খরা সবসময় দুর্গন্ধ ছড়ায়, যোগ্য ও শিক্ষিতরা ছড়ায় আলো। ছোটবেলা থেকেই আমার শিক্ষিত বাবা-মা শিক্ষা দিয়েছেন দুর্গন্ধ এবং কলুষিতদের কাছ থেকে দূরে থাকার।

এই অভিনেতা মনে করেন এমন লোক দিন দিন হারিয়ে যায়। তিনি বলেন, কিছু কিছু মানুষ অন্যের কথা ভাবতে ভাবতে নিজের কথাই ভুলে যায়, একদিন সে অনেক দূরে একাই হারিয়ে যায়।

সবশেষ ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘রিভেঞ্জ’ সিনেমা মুখ থুবড়ে পড়েছে। যেই সিনেমায় কাজ করেছেন রোশান-বুবলী।

Advertisements

এরপরই নতুন এই জুটিকে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক ইকবাল। তার পরবর্তী সিনেমা ‘বিট্রে’ থেকে বাদ দেওয়া হয়েছে রোশান-বুবলীকে। ইতোমধ্যেই সিনেমাটির ৪০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। তবুও এই জুটি নিয়ে সিনেমা শেষ না করার সিদ্ধান্ত ইকবালের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8rne
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন