অস্ত্র হাতে ডন রূপে অন্য এক আসিফ

- Advertisements -

নাসিম রুমি: স্যুট-প্যান্টের সঙ্গে টাই। ব্লেজারের পকেটে বড় আকারের একটি গোলাপ ফুল। চোখে সানগ্লাস। চুলগুলো জেল দিয়ে পরিপাটি করে রাখা। হাতে ভারী অস্ত্র।

কণ্ঠশিল্পী আসিফ আকবর এমন ডন রূপে হাজির হচ্ছেন একটি মিউজিক্যাল ফিল্মে। গানটির শিরোনাম ‘দ্য লাস্ট ডন’। এটি গাওয়ার পাশাপাশি অভিনয় করেছেন তিনি।

Advertisements

শনিবার (৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে আসিফ লিখেছেন, “একজন গায়ক গান গায়, আনন্দের জীবন। তার চোখে ধরা পড়তে থাকে যাপিত জীবনের নিকৃষ্ট অংশগুলো। সে নিজেও সেই নোংরা সমাজের একটি অংশ।

বিচারের বাণী কাঁদছে নিভৃতে, ডন আইন তুলে নেয় নিজের হাতে। শিশু ধর্ষণ ও পাচার, তাদের অঙ্গ কর্তন করে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা এবং নারী পাচারসহ মানবপাচারের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আমরা তৈরি করেছি ‘দ্য লাস্ট ডন’! গায়ক হিসেবে আমি সর্বোচ্চ ন্যায়বিচার চাইতে পারি কথা, সুরে, গানে।”

Advertisements

আসিফের তথ্যে স্পষ্ট, ডন হলেও অন্যায়ের প্রতিবাদকারী একটি চরিত্র রূপায়ন করেছেন তিনি। গল্প ভাবনা তারই। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে। এটি নির্মাণ করেছেন সৈকত নাসির।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/r58s
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন