গান চুরি করেছেন এ আর রহমান, ক্ষতিপূরণ দিতে হবে ২ কোটি

- Advertisements -

নাসিম রুমি: দক্ষিণী সিনেমা ‘পন্নিইন সেলভান ২’ সিনেমার ‘বীরা রাজা বীরা’ গানটি নিয়ে চুরির অভিযোগ উঠেছিল খ্যাতিমান সংগীত পরিচালক এ আর রহমানের বিরুদ্ধে। দুই বছর আগে মুক্তি পাওয়া এই সিনেমার গান নিয়ে কপিরাইট মামলাও হয়েছে।

‘বীরা রাজা বীরা’ গানটি নাসির ফৈয়াজুদ্দিন দাগার ও তার ভাই জাহিরুদ্দিন দাগারের তৈরি ‘শিবা স্তুতি’ থেকে চুরি করেছেন এ আর রহমান, এমনই অভিযোগ ফৈয়াজুদ্দিনের পুত্র ভারতীয় শাস্ত্রী সঙ্গীত শিল্পী ও পদ্মশ্রী সম্মানে ভূষিত ফৈয়াজ ওয়াসিফুদ্দিন দাগারের।

Advertisements

বলিউড হাঙ্গামার খবর, এবার এই ইস্যুতে এ আর রহমান ও প্রোডাকশন কোম্পানি মাদ্রাস টকিজকে ২ কোটি রুপি দেওয়ার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। বিচারপতি প্রতিভা এম সিংয়ের মনে হয়েছে, ‘বীরা রাজা বীরা’ গানটি ‘শিবা স্তুতি’র হুবহু নকল না হলেও শুনতে একই রকম লাগে।

Advertisements

তবে এ আর রহমান যুক্তি দেখিয়েছেন, ‘শিবা স্তুতি’ একটি সাবেকি কম্পোজিশন। তাতে মিশে আছে ধ্রুপদ। ‘বীরা রাজা বীরা’ তাদের মৌলিক কম্পোজিশন। তাতে রয়েছে পাশ্চাত্য সঙ্গীতের মিশেল। ২২৭টি স্তর আছে গানের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1c7s
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন