চার শিল্পীর কণ্ঠে বৈশাখের নতুন গান ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’

- Advertisements -

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে বিশেষ বৈশাখী গান নিয়ে হাজির হয়েছেন দেশের চার শিল্পী কুমার বিশ্বজিৎ, ঐশী, বিপ্লব সাহা ও সুস্মিতা সাহা। দেশের শীর্ষ ফ্যাশন প্রতিষ্ঠান বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহার প্রযোজনায় নির্মিত হয়েছে এই গান। এর শিরোনাম ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’।

বৈশাখের ঐতিহ্য, সংস্কৃতি ও আবেগকে ঘিরে নির্মিত গানটিতে কণ্ঠ দিয়েছেন বিপ্লব সাহা নিজেও।

গানটির ভিডিওচিত্রে দেশের ফ্যাশন অঙ্গনের পরিচিত ও স্বনামধন্য ব্যক্তিত্বদের অংশগ্রহণ একে করে তুলেছে আরও আকর্ষণীয় ও বর্ণময়।

ঐতিহ্যবাহী রং, বৈশাখী আবহ এবং সাংস্কৃতিক উপস্থাপনার সমন্বয়ে প্রযোজনাটি পেয়েছে আলাদা মাত্রা।

বিপ্লব সাহা জানান, বৈশাখের আবেগকে নতুনভাবে দর্শকের সামনে তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি বাংলা সংস্কৃতির ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে আরও প্রাণবন্ত করে উপস্থাপন করাও ছিল অন্যতম উদ্দেশ্য।

শিল্পীদের বিশ্বাস, এই বৈশাখী আয়োজন পৌঁছে যাবে দেশের সর্বস্তরের মানুষের কাছে। বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে নির্মিত এই গানটি ইতোমধ্যে দর্শক-শ্রোতাদের মাঝে আগ্রহ তৈরি করেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/dh2o
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন