জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি এখন নেই: হোমায়রা হিমু

- Advertisements -

এক সময়ের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমু। মায়ের মৃত্যু এবং ব্যক্তিগত কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন এ অভিনেত্রী। তবে আবারও ফিরেছেন অভিনয়ে। বেশ কয়েকটি নাটক নিয়ে ব্যস্ত পার সময় করেছেন তিনি। সম্প্রতি নিজের কাজ নিয়ে কথা বলেন তিনি।

তবে শত ব্যস্ততার মাঝেও মাকে খুব মনে পড়ে বলে জানিয়েছেন হিমু। তিনি বলেন, কাজ করছি, তবে এখন মা নেই, কিন্তু মাকে খুব মনে পড়ে। আর তখনই সব যেন কেমন এলোমেলো হয়ে যায় আমার। তিনি আরও বলেন, কাজের মাধ্যমে মাকে আমি ভুলে থাকার চেষ্টা করি। এর জন্য আমি ব্যস্ততা আগের চেয়ে বাড়িয়ে দিয়েছি। বর্তমানে হাতে কিছু কাজ আছে। সেগুলো ভালো হলে করবো।

Advertisements

এদিকে আজ হোমায়রা হিমুর জন্মদিন। তাই দিনটি নিয়ে কোনো বিশেষ পরিকল্পনা আছে কি না তা জানতে চাইলে তিনি জানান, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি এখন নেই আমার। মাকে ছাড়া কোনো জন্মদিনই আর উৎসবের মতো পালন করা হবে না আমার। বর্তমানে কীভাবে যে আমার দিন যাচ্ছে, সময় কাটছে সেটা একমাত্র আমিই জানি। তাই নিজের জন্মদিন নিয়েও আয়োজন নেই আমার। স্বাভাবিক নিয়মেই দিনটি কাটবে আমার।

Advertisements

উল্লেখ্য, বর্তমানে কায়সার আহমেদের ‘বকুলপুর সিজন টু’, কায়সার আহমেদ ও আল হাজেনের ‘গোলমাল’ এবং আকাশ পরিচালিত ‘বনগ্রাম’ ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করেন হোমায়রা হিমু।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/mjer
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন