নুহাশ হুমায়ূনের সিনেমায় আফজাল-চঞ্চল

- Advertisements -

বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নুহাশ হুমায়ূনের। দীর্ঘদিনের প্রস্তুতি শেষে শুরু হয়েছে তার বহুল আলোচিত সিনেমা ‘মুভিং বাংলাদেশ’র শুটিং। সিনেমাটির কাস্টিং নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন।

ইতিমধ্যে তিনি কয়েক দিনের শুটিংও শেষ করেছেন। তবে নিজের চরিত্র নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এদিকে সিনেমাতে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি এখনো শুটিংয়ে অংশ নেননি, তবে আগামী কয়েক দিনের মধ্যেই তার অংশের দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে।

Advertisements

‘মুভিং বাংলাদেশ’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে একজন মোটরবাইক চালকের জীবনসংগ্রাম, স্বপ্ন এবং জীবনের নানা চড়াই-উতরাইকে ঘিরে।

জানা গেছে, প্রায় ছয় বছর ধরে এই সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ করছেন নুহাশ হুমায়ূন। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে চিত্রনাট্যটি অনুদানও পেয়েছে। দেশের ‘গুপী বাঘা’ প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি একাধিক আন্তর্জাতিক সংস্থাও সিনেমার প্রযোজনায় যুক্ত রয়েছে।

Advertisements

বর্তমানে ঢাকার প্রায় ২০টি লোকেশনে টানা শুটিং চলছে। আগামী মে মাসের মাঝামাঝি পর্যন্ত শুটিং চলবে বলেও জানা গেছে। এরপর শুরু হবে পোস্ট-প্রোডাকশনের কাজ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/kzjn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন