প্রকাশ্যে অভিনেত্রী শখের বেবি বাম্প

- Advertisements -

সব জল্পনা-কল্পনার পর বিয়ের ঘোষণার আগেই সন্তানের মা হওয়ার খবর জানান জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ। এবার প্রকাশ্যে দেখা গেলো শখের বেবি বাম্প। বেবি শাওয়ার অনুষ্ঠানের কিছু ছবি আজ (১৮ সেপ্টেম্বর) ফেইসবুকে প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

Advertisements

শখ-নিলয়ের প্রেম, বিয়ে পুরনো খবর। সেই সংসার ভেঙেছে- এই খবরও সবার জানা। বিবাহ বিচ্ছেদের কিছুদিন পরেই শখের দ্বিতীয় বিয়ের খবর পাওয়া যায়। সে সময় বিয়ে নিয়ে মুখ খোলেননি এই অভিনেত্রী। যদিও চলতি মাসে শখ নিজেই অন্তঃসত্ত্বার বিষয়টি সবাইকে জানান। এ প্রসঙ্গে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়।

এ দিকে জানা যায়, গত বছর ১২ মে পারিবারিক আয়োজনে শখের দ্বিতীয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। স্বামীর নাম রহমান জন। তিনি পেশায় ব্যবসায়ী।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ojxs
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন