‘বাবার নয়, নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত শহিদ কাপুর’

- Advertisements -

নাসিম রুমি: বলিউডে নেপোটিজম বা বংশপরম্পরা নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। তবে এরই মধ্যে এক ভিন্নধর্মী পারিবারিক দর্শনের কথা প্রকাশ্যে আনলেন বর্ষীয়ান অভিনেতা পঙ্কজ কাপুর। সম্প্রতি ‘টাইমস নাউ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তার তিন সন্তান—শহিদ কাপুর, সানা কাপুর এবং রুহান কাপুর কেউই ক্যারিয়ার গড়তে বাবার নাম ব্যবহার করেননি। বরং কঠোর পরিশ্রম আর অডিশনের মাধ্যমে যোগ্যতার প্রমাণ রেখেই তারা নিজেদের জায়গা করে নিয়েছেন।

পঙ্কজ কাপুর অত্যন্ত গর্বের সঙ্গে জানান, তার সন্তানরা কোথাও অডিশন দিতে গেলে নিজেদের পারিবারিক পরিচয় প্রকাশ করেন না। তিনি বলেন, ‘আমি তাদের কেবল আমার জিন দিয়েছি, কিন্তু তাদের সংগ্রাম আর সাফল্যের পথটা তাদের নিজেদেরই পাড়ি দিতে হয়েছে। তারা যখন নিজের যোগ্যতায় নির্বাচিত হয়, তখন তাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। তারা জানে এই অর্জন বাবার বা বড় ভাইয়ের (শহিদ কাপুর) নামের কারণে হয়নি।’

Advertisements

শহিদ কাপুর সম্পর্কে বলতে গিয়ে পঙ্কজ কাপুর জানান, শহিদ সম্পূর্ণ নিজের যোগ্যতায় আজকের অবস্থানে পৌঁছেছে। যদিও শহিদ কাপুর এবং নীলিমা আজিমের সন্তান হিসেবে তাকে অনেকেই সুবিধাপ্রাপ্ত মনে করেন, কিন্তু শহিদ নিজেই সম্প্রতব এক সাক্ষাৎকারে এই ধারণা ভুল বলে প্রমাণ করেছেন।

শহীদ বলেছিলেন, ‘মানুষ মনে করে আমার বাবা অভিনেতা বলে আমি সব সহজে পেয়েছি। কিন্তু বাস্তবতা হল, আমি বড় হয়েছি আমার মায়ের সঙ্গে। আমার সংগ্রামটা ছিল একেবারেই ব্যক্তিগত।’

পঙ্কজ কাপুরের এই শিক্ষাই শহিদকে বলিউডের অন্যতম নির্ভরযোগ্য তারকা হিসেবে গড়ে তুলেছে। সম্প্রতি শহিদ কাপুরকে বিশাল ভরদ্বাজের নির্মাণে ‘ও রোমিও’ সিনেমায় দেখা গেছে, যা গত ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছে।

Advertisements

অন্যদিকে পঙ্কজ কাপুর নিজেও অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন। গত ৬ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভ-এ মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘জব খুলি কিতাব’, যেখানে তিনি ডিম্পল কাপাডিয়ার বিপরীতে অভিনয় করেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6yqk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন