বিয়ের খবর জানিয়ে ৭ দিনের মাথায় বাবা হওয়ার খবর দিলেন রোশান

- Advertisements -

নাসিম রুমি: ঢাকাই সিনেমার এ প্রজন্মের চিত্রনায়ক জিয়াউল রোশান। শনিবার (৬ মে) দুপুর ১২টা ৫৩ মিনিটে নিজের ফেসবুকে ছবি দুটি শেয়ার করে জানিয়েছিলেন তার বিয়ের কথা। আর সে খবর প্রকাশের ৭ দিনের মাথায় জানা গেল বাবা হতে চলেছেন এ চিত্রনায়ক।

প্রেমিকা তাহসিন এশাকে বিয়ে করেন রোশান। আজ থেকে তিন বছর আগে ২০২০ সালের ১১ জুন বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা। রোশান নিজেই জানিয়েছেন, পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়েছে।

Advertisements

এবার বিয়ের খবরের পর জানা গেল সম্প্রতি বাবা হতে চলেছেন তিনি। রোশানের স্ত্রী এখন আট মাসের অন্তঃসত্ত্বা। সন্তান জন্মের আগে তাই বিয়ের খবরটি সবার সামনে আনতে চেয়েছিলেন দুই পক্ষের পরিবার।

রোশানের পরিবারের ঘনিষ্ঠজনরা জানান, রোশান ও এশা এখন অনাগত সন্তানের অপেক্ষায় আছেন। বিয়ের খবর ফেসবুকে জানালেও বাবা হওয়ার বিষয়টি এখনই সবাইকে জানাতে প্রস্তুত নন রোশান।

Advertisements

রোশানের ভাষায়, বাবা হওয়ার পরই কথাটা সবাইকে জানাতে চাই। সন্তান আগে নিরাপদে পৃথিবীতে আসুক, তারপর ভক্তদের জানাবো।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8tya
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন