শাকিব খানকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস

- Advertisements -

ঢালিউড মেগাস্টার শাকিব খানকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস। ‘তুফান’ সিনেমার জন্য শাকিব ছাড়া এ ছবির ‘দুষ্টু কোকিল’ গানের গায়িকা দিলশাদ নাহার কনা, ছবিটির নির্মাতা রায়হান রাফি ও ‘তুফান টিম’কে অভিনন্দন জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন। সে ছবিতে শাকিবের সঙ্গে দাঁড়িয়ে আছেন কনা।

Advertisements

এ ছবির ক্যাপশনে অপু লেখেন, ‘অভিনন্দন কনা আপু, অভিনন্দন রায়হান রাফি ভাইয়া, অভিনন্দন তুফান টিম, অভিনন্দন গ্লোবাল সুপারস্টার শাকিব খান (সঙ্গে জুড়ে দিয়েছেন দুটি লাভ ইমোজি)।

রায়হান রাফি পরিচালিত ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘তুফান’ সিনেমা এখন প্রেক্ষাগৃহে হাউজফুল চলছে। ঈদে মুক্তি পাওয়া ৫টি সিনেমার মধ্যে দর্শক আগ্রহের শীর্ষে রয়েছে সিনেমাটি।

সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আছেন দুই নায়িকা ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী।

Advertisements

অভিনয় আরও আছেন ফজলুর রহমান বাবু ও গাজী রাকায়েত। পুরোপুরি অ্যাকশন ধাঁচের এ সিনেমায় শাকিব খান একজন গ্যাংস্টারের চরিত্রে ধরা দিয়েছেন রুপালি পর্দায়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/rchs
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন