শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন মুক্তি

- Advertisements -

নাসিম রুমি: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। তিনি বর্তমানে সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য।

মুক্তি জানান, তার মা কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগমের ইচ্ছা পূরণ এবং শিল্পীদের কল্যাণে কাজ করার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি জানান, শিল্পী সমিতিকে আরও সক্রিয় করা এবং সদস্যদের জন্য কার্যকর উদ্যোগ নেওয়াই তার মূল লক্ষ্য।

মুক্তি বলেন, “বিগত সময় আম্মা শিল্পী সমিতির কমিটিতে ছিলেন। মায়ের স্বপ্ন বেঁচে থাকতে তিনি আমাকে সাধারণ সম্পাদক পদে দেখে যেতে চান। ওনার চাওয়া শিল্পীদের জন্য আমি যেন ভালো কিছু করি। তাই মায়ের স্বপ্ন পূরণ করতে এবং শিল্পীদের কল্যাণের কথা ভেবে সাধারণ সম্পাদক পদে এবার নির্বাচন করব। সমিতি বিমুখ সদস্যদের পুনরায় সমিতি মুখী করতে চাই।”

বর্তমান কমিটিতে যুক্ত থাকার অভিজ্ঞতা তুলে ধরে মুক্তি জানান, গত দেড় বছরে বিভিন্ন কার্যক্রমে তিনি সক্রিয় ছিলেন। প্রয়াত শিল্পীদের স্মরণে আয়োজিত ‘স্মৃতির আয়নায় কিংবদন্তির দৃশ্য’ শীর্ষক অনুষ্ঠানকে তিনি বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন।

জানা গেছে, বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে ২৪ এপ্রিল। গঠনতন্ত্র অনুযায়ী আগামী জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/mm7h
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন