সালমান খানের ক্যারিয়ার শেষ করে রাস্তায় নামানোর হুমকি অভিনেতার

- Advertisements -

সম্প্রতি বলিউড অভিনেতা কামাল রশিদ খানের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন সালমান। তার বিরুদ্ধে একাধিক মন্তব্য করার বিরুদ্ধে মামলা করতে বাধ্য হন তিনি। কয়েকদিন চুপ থাকার পর সেলিম খানের কাছে সেই মামলা তুলে নেওয়ার অনুরোধ করেন কমল আর খান।

এরপর নিজেই সোশ্যাল মিডিয়ায় হুমকি দেন, ‘সালমান খানের ক্যারিয়ার শেষ করে দেব। তাকে রাস্তায় নামাব। এমন হুমকির দেওয়ার পর কামাল রশিদ খান (কেআরকে) জানান, বলিউডে কেউ সালমান খানের বিরুদ্ধে মুখ খুললেই তার ক্যারিয়ার শেষ করে দেন সালমান। তার বিরুদ্ধে কেউ কোনও দিন মুখ খোলেননি। অথচ তিনি (কেআরকে) প্রকাশ্যে সমালোচনা করার পর বলিউডের নামকরা ২০ জন অভিনেতা তাকে বাহবা দিয়েছেন তার সাহসিকতার জন্য। তাই তার বিরুদ্ধে মামলা করেও তাকে দমিয়ে রাখা যাবে না বলেই জানান তিনি।

Advertisements

এদিকে, সালমান খানের আইনজীবী জানান, দীর্ঘদিন ধরেই অভিনেতা কেআরকে গুজব ছড়াচ্ছিলেন সালমান খান দুর্নীতিগ্রস্ত। ও সালমান খানের ব্র্যান্ড ‘বিইং হিউম্যান’ জালিয়াতি এবং অর্থ পাচারের সঙ্গে যুক্ত। এই কারণেই তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন সালমান খান।

Advertisements

অন্যদিকে, কামাল রশিদ খানের আইনজীবী জানান, অভিনেতা এই ধরনের মন্তব্য করেননি। কিন্তু তার আচরণের বিরুদ্ধে মুখ খুলেছেন কেআরকে। তিনি আরও জানান, আগামী ৭ জুন এই মামলার শুনানি হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xagy
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন